এই ওয়েবসাইটটি সবচেয়ে ভালো দেখতে হলে IE 7, 8 অথবা ফায়ারফক্স ৩.০ ব্যবহার করুন – ১০২৪ x ৭৬৮ রেজোল্যুশনে ।
সে
উৎসর্গ

সুহৃদ্বর শ্রীযুক্ত চারুচন্দ্র ভট্টাচার্য

          করতলযুগলেষু

 

মেঘের ফুরোল কাজ এইবার ।

সময় পেরিয়ে দিয়ে ঢেলেছিল জলধার ,

সুদীর্ঘ কালের পরে নিল ছুটি ।

উদাসী হাওয়ার সাথে জুটি

রচিছে যেন সে অন্যমনে

আকাশের কোণে কোণে

ছবির খেয়াল রাশি রাশি ,

মিলিছে তাহার সাথে হেমন্তে কুয়াশা - ছোঁওয়া হাসি ।

দেবপিতামহ হাসে স্বর্গের কর্মের হেরি হেলা ,

ইন্দ্রের প্রাঙ্গণতলে দেবতার অর্থহীন খেলা ।

 

আমারো খেয়াল - ছবি মনের গহন হতে

ভেসে আসে বায়ুস্রোতে ।

নিয়মের দিগন্ত পারায়ে

  যায় সে হারায়ে

    নিরুদ্দেশে

      বাউলের বেশে ।

 

যেথা আছে খ্যাতিহীন পাড়া

সেথায় সে মুক্তি পায় সমাজ - হারানো লক্ষ্মীছাড়া ।

যেমন - তেমন এরা বাঁকা বাঁকা

কিছু ভাষা দিয়ে কিছু তূলি দিয়ে আঁকা ,

দিলেম উজাড় করি ঝুলি ।

লও যদি লও তুলি ,

রাখ ফেল যাহা ইচ্ছা তাই —

কোনো দায় নাই ।

ফসল কাটার পরে